চবির খালেদা জিয়া হলের নাম মুছে দিল ছাত্রলীগ - চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ

লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

সর্বশেষ

Tuesday, December 4, 2018

চবির খালেদা জিয়া হলের নাম মুছে দিল ছাত্রলীগ



চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ হলের নাম মুছে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ‘বীর প্রতীক তারামন বিবি’র নামে হলটির নামকরণের দাবি জানায় তারা।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে প্রথমে ভিত্তি প্রস্তরের নাম কালো রং দিয়ে মুছে দেওয়া হয়। পরে হলের সম্মুখে লেখা খালেদা জিয়ার নামফলক তুলে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, ‌‌চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন প্রমাণিত দূর্নীতিবাজ, জঙ্গিদের পৃষ্টপোষক, অশিক্ষিত ব্যক্তির নামে হল থাকতে পারবে না। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকলের দাবি। আমরা আরো দাবি জানাচ্ছি, এই হলের নাম বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করা হোক। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে মৌখিক দাবি জানিয়েছি। আগামীকাল (বুধবার) লিখিত দাবী জানাবো।’

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত, অশিক্ষিত খালেদা জিয়ার নামে কোন স্থাপনা থাকতে পারে না। আমারা আ জ ম নাসির ভাইয়ের অনুসারিরা তাই খালেদা জিয়ার নামফলক মুছে দিয়েছি। বিশ্বদ্যিালয়ের প্রশাসনের কাছে বীর প্রতীক তারামন বিবির নামে হলটির নামকরণের প্রস্তাব রেখেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘এভাবে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেবে দেখবে।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here