ডেল্টাপ্ল্যান ২১০০ - চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ

লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

সর্বশেষ

Sunday, November 4, 2018

ডেল্টাপ্ল্যান ২১০০



ইংরেজি শব্দ ‘ডেলটা’ অর্থ ব-দ্বীপ। নদীর মোহনাস্থিত প্রায় ব-অক্ষরের আকারবিশিষ্ট যে দ্বীপ, তাহাকেই বলা হয় ডেলটা। বাংলাদেশ বিশ্বের সর্ববৃহত্ ব-দ্বীপ অঞ্চল। প্রকৃতপক্ষে নদীমাতৃক এই দেশের ভবিষ্যত্ নির্ভর করিতেছে যথাযথ পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের ওপর। কেননা এখানকার জনগণের জীবনযাত্রায় নদ-নদী ব্যাপক প্রভাব বিস্তার করিয়া আছে। যেমন- জুন-সেপ্টেম্বরে বৃষ্টি মৌসুমে দেশের ব্যাপক অঞ্চল প্লাবিত হয়। এই পানির ৯২ ভাগ আসে ভারত, চীনসহ উজানের দেশ হইতে। বাকিটা এই দেশের বৃষ্টিপাতের যোগফল। বন্যায় আমাদের সাংবাত্সরিক ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। আবার গ্রীষ্মকালে দেখা দেয় খরা। এই উভয়মুখী সংকটে বাংলাদেশের জনগণ দারুণ ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশ যখন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হইবার স্বপ্ন দেখিতেছে, তখন এই সংকট কাটাইয়া উঠা একান্ত জরুরি। কারণ সঠিক নদী ও পানি ব্যবস্থাপনার অভাবে এবং বন্যা, খরা ও আরো নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকে বাংলাদেশ বারংবার পিছাইয়া যাইতে বাধ্য। ইহাতে দেশের অর্থনীতি টেকসই হইবে না। জলবায়ু পরিবর্তনের কারণে এই ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করিতে পারে। তাই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এই সমস্যা বহুলাংশে কাটাইয়া উঠিতে পারে। শতবর্ষ ব্যাপী এই পরিকল্পনাকে বলা হয় বাংলাদেশ ডেল্টাপ্ল্যান ২১০০।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here