শেখ হাসিনার এক শ’ মাইলের সার্কেল -স্বদেশ রায় - চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ

লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

সর্বশেষ

Thursday, November 29, 2018

শেখ হাসিনার এক শ’ মাইলের সার্কেল -স্বদেশ রায়

সাউথ এশিয়াতে ইন্ডিয়ার পরেই বাংলাদেশের অর্থনীতির অবস্থান। দেশের অর্থনীতি যে গতিতে চলছে এই গতি ধরে রাখতে পারলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের থেকে এগিয়ে যাবে। এ মুহূর্তে সামাজিক ও অর্থনৈতিক অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে। আগামী পাঁচ বছরে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে দরিদ্র থাকবেই না, তেমনি নারী শিক্ষাসহ বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ শুধু ইন্ডিয়াকে ছাড়াবে না, অনেক ক্ষেত্রে পৌঁছে যাবে অনেক উন্নত দেশের কাতারে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী অমর্ত্য সেন তাঁর বিভিন্ন লেখায় যেমন বাংলাদেশের এই উন্নয়নের সূচককে প্রশংসা করেছেন তেমনি তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের নেতৃত্বের। তাঁর মতে শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের অর্থনীতির এই পরিবর্তনের মূল কারণ। গত দশ বছরে বাংলাদেশের অর্থনীতির এই পরিবর্তনে যিনি শেখ হাসিনার হয়ে নেতৃত্ব দিয়েছেন, তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনেকেই জানেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘনিষ্ঠ বন্ধু অমর্ত্য সেনের ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মনমোহন সিং এর। অমর্ত্য সেন ও আবদুল মুহিতের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনার সময়ে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। সেখানেও শুনেছি অমর্ত্য সেন কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশের নেতার অর্থনৈতিক সিদ্ধান্তের বিষয়ে প্রশংসা করেন। শুধু তাই নয়, ওই আলোচনায় তিনি বলেন, তাঁর মতে এ মুহূর্তে সাউথ এশিয়াতে সব থেকে ভাল করছে বাংলাদেশ।
বাংলাদেশের অর্থনীতি এখন দৃশ্যমান বিষয়। দেশে ও বিদেশে কোথাও বলার প্রয়োজন পড়ে না, বাংলাদেশের উন্নয়ন বিশ্বের অন্য মধ্য আয়ের ও উন্নয়নশীল দেশের রোল মডেল। তাই এখন বাংলাদেশের জন্যে সব থেকে বড় প্রশ্ন অর্থনীতির এই গতি ধরে রাখতে হলে কী করতে হবে? সামনে নির্বাচন। একটি নির্বাচন সামনে এলেই প্রশ্ন দেখা দেয় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে কি এই অর্থনৈতিক অবস্থা ধরে রাখা সম্ভব হবে? কোন অর্থনৈতিক অবস্থা যে নেতার হাত দিয়ে গড়ে ওঠে তার পরিবর্তনে নতুন কোন নেতার হাতে গেলে স্বাভাবিক কিছু প্রশ্ন সামনে আসবে। প্রথম প্রশ্ন আসেÑ সেটা কতটা টিকে থাকবে সে বিষয়ে। কারণ ওই অর্থনীতি কতটা টেকসই হয়েছে বা অর্থনীতির সক্ষমতা কতটা হয়েছে। কারণ, এমন একটা সক্ষমতা দরকার যে তা আর নষ্ট করা সম্ভব হবে না। বাংলাদেশের অর্থনীতির বর্তমান এই অবস্থানটি বুঝতে গত সপ্তাহে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বাংলাদেশের বর্তমান অর্থনীতির অবস্থান নিয়ে কথা বলি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে। তাঁর সঙ্গে কথোপকথনের (সাক্ষাতকার) বিবরণও ছেপেছি ইতোমধ্যে জনকণ্ঠে। তাঁর সঙ্গে কথা বলে এটা পরিষ্কার হই যে, বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে কেউ সহজে নষ্ট করতে পারবে না এমন অবস্থানে নিয়ে যেতে হলে আরও পাঁচ বছর দরকার। বর্তমান যে গতি ও নেতৃত্বে এই অর্থনীতি পরিচালিত হচ্ছে এই গতি ও নেতৃত্বে আরও পাঁচ বছর বাংলাদেশ পরিচালিত হলে তখনই অর্থনীতি এমন শক্তিশালী অবস্থানে যাবে যে তা আর নষ্ট করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে এই অর্থনীতির ভিত্তিটি এমনভাবে জমাট বাঁধানো দরকার যাতে ভবিষ্যতে কোনদিন কেউ এটা নষ্ট করতে না পারে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও আবুল মাল আবদুল মুহিতের কথা থেকে যেমন জেনেছি, তেমনি রাষ্ট্রবিজ্ঞানও এ কথা বলে যেÑ কোন রাষ্ট্রের অর্থনীতি বির্নিমাণ নির্ভর করে ওই দেশের নেতার ওপর বা রাষ্ট্রনায়কের ওপর। সে হিসেবে বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী পাঁচ বছর দেশটির নেতৃত্ব কে দেবেন? আগামী পাঁচ বছরে নেতৃত্ব কে দেবেন এ প্রশ্নটি স্বাভাবিকভাবে সামনে এসেছে যেহেতু ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচন। মানুষ ওই নির্বাচনের মাধ্যমে দেশের জন্য আগামী পাঁচ বছরের নেতা নির্বাচন করবেন। মানুষ সাধারণত নেতা নির্বাচনে বা ভোট দিতে ভুল করে না। তারপরেও আমাদের এই বাংলাদেশে ভুল ভোট দেবার উদাহরণ আছে। এই পূর্ববাংলার মানুষই ১৯৪৬ সালে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। যে ভুল সংশোধন করতে ১৯৭১ সালে ত্রিশ লাখ মানুষকে জীবন দিতে হয়, সাড়ে ছয় লাখ মা-বোনকে ইজ্জত দিতে হয়। এ কারণে যে কোন নির্বাচন এলে তার আগে সতর্ক হওয়া উচিত। কোন মতেই কমিউনিস্ট নেতা সাইফুদ্দিন আহমেদ মানিকের ওই সস্তা স্লোগানে মেতে, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এভাবে ভোট দেয়া উচিত নয়। কারণ, একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভুল ভোট দেয়া হয় তাহলে অনেক বিপর্যয় নেমে আসে। বাংলাদেশের গত দশ বছরে যে উন্নয়ন হয়েছে, দেশের মোট ৪৭ বছরের বাদ বাকি ৩৭ বছরে সে উন্নয়ন হয়নি। সত্যি অর্থে অর্থনৈতিক মুক্তির স্বাদ বাংলাদেশের মানুষ কেবল পেতে শুরু করেছে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর মুক্তির সংগ্রাম কথার ভেতর যে অর্থনৈতিক মুক্তির কথা ছিল তা তিনি দিয়ে যাবার সুযোগ পাননি। অর্থনৈতিক মুক্তির কর্মসূচী তিনি যখনই হাতে নিয়েছিলেন তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করে। তার পরে দীর্ঘ পথপরিক্রমায়, গত দশ বছরে তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই প্রথম অর্থনৈতিক মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। আর দেশের মানুষ কেবলই অর্থনৈতিক মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। অর্থনীতি বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়ানো যে আর পাঁচ বছর এই গতিতে চললে, একটি শক্ত কাঠামোর ওপর দাঁড়াবে। তখন এই অর্থনীতি আর নষ্ট করা যাবে না। এমন সময়েই দেশের সামনে সাধারণ নির্বাচন। তাই এই সাধারণ নির্বাচনে দেশের কোন মানুষেরই ভোট দিতে ভুল করার কোন সুযোগ নেই। ভোট দিতে, নেতা নির্বাচন করতে ভুল করলেই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। দেশের মানুষকে অত্যন্ত শান্ত মাথায় বুঝে শুনে ভোট দিতে হবে। এখানে কোন ফালতু আবেগ, অনুভূতির জায়গা নেই। এখানে দেশের স্বার্থ, দেশের ষোলো কোটি মানুষের স্বার্থ বিবেচনা করেই ভোট দিতে হবে প্রতিটি মানুষকে। সেভাবেই তাদের দেশের নেতা নির্বাচন করতে হবে।
বাংলাদেশের মতো একটি সামরিক শাসক লাঞ্ছিত দেশে নির্বাচন সামনে এলেই সমাজে ও রাজনীতিতে নানান মেরুকরণ হয়, অনেক রাজনৈতিক শক্তি, অপশক্তির উত্থান তখন দেখা যায়। তারা গণতন্ত্রের উদারতার সুযোগ নেয়। এবারও তার ব্যক্তিক্রম হয়নি। এবার নানান মেরুকরণ ও অপশক্তির উত্থানের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনার বিপরীতে আরও তিনজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এর ভেতর দু’জন আগে থেকেই ছিলেন, একজন সময়ের সুযোগ নিয়ে সামনে এসেছেন। শেখ হাসিনার বিপরীতের এই তিনজন হলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও ড. কামাল হোসেন। তিনজনই একই প্ল্যাটফর্মে। তাদের ভেতর কে নেতা তা তারা এখন প্রকাশ করছেন না। এখানে তারা একটা ধোঁয়াশা রেখে যাচ্ছেন সব সময়ই। তারা কিন্তু না বুঝে এই ধোঁয়াশা সৃষ্টি করছেন না। তারা বুঝেই করছেন। কারণ, কোন একজনকে নেতা ঘোষণা করলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মানুষ তুলনা করবে শেখ হাসিনার সঙ্গে। মানুষ তখন বিচার করে দেখবে শেখ হাসিনার বিপরীতে তাকে দাঁড় করানো যায় কিনা? ড. কামাল ও তার সঙ্গী তারেক রহমান ও খালেদা জিয়া এবং তাদের সহযোগী ফখরুলরা ভাল করে জানেন, মানুষ যদি সরাসরি তারেক, কামাল ও খালেদা এই তিন জনের কাউকে হাসিনার সঙ্গে তুলনা করে সেখানে শতকরা শতভাগ মার্কই পাবেন শেখ হাসিনা। তাই নেতৃত্ব বিচারে তারা হেরে যাবেন প্রথম রাউন্ডেই। এ কারণে তারা দলকে ও প্রতীককে সামনে আনছে। এভাবেই তারা মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করছেন। যেমন তারা যদি তারেক রহমানকে সামনে আনেন, তাহলে বিষয় কি দাঁড়ায়? তারেক রহমান আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশের কাছেও একজন আন্তর্জাতিক মাপের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে বলা হয়েছে, তাকে আমেরিকায় ঢুকতে দিলে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে আমেরিকার অর্থনীতি ধ্বংস করার মতো কাজ করবে। প্রতিবেশী দেশের কাছে তারেক রহমান পরিচিত, জঙ্গী সন্ত্রাসী নেতা হিসেবে ও অস্ত্র চোরাচালানি হিসেবে। তাছাড়া খালেদা জিয়ার আমলের মুখ্য সচিব কামাল সিদ্দিকী জনকণ্ঠে দেয়া সাক্ষাতকারে বলে গেছেন, তারেক রহমানের ঘুষের চাহিদা মেটাতে গিয়ে বিএনপি আমলে নতুন কোন বিদ্যুত কেন্দ্র গড়া সম্ভব হয়নি। শুধু এ নয়, মিডিয়ায় দেয়া বি ডি রহমতউল্লাহর তথ্য মতে, কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র গড়ার সিদ্ধান্তও বিএনপি আমলে নেয়া হয়েছিল। খোঁজ নিলে সকলে জানতে পারবেন, কেবলমাত্র তারেক রহমানের ঘুষের চাহিদা মেটাতে গিয়ে সে সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। তাই এ ধরনের আন্তর্জাতিক মাপের সন্ত্রাসী নেতা ও দুর্নীতি পরায়ণকে আর যাই হোক কোন দেশের নেতা হিসেবে কোন মানুষ গ্রহণ করতে পারে না। তাতে দেশের মঙ্গলের বদলে দেশ ক্ষতিগ্রস্ত শুধু নয়, ধ্বংস হয়ে যাবে।
এর বিপরীতে খালেদা জিয়ার 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here