রাত জেগে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতিকে শুভেচ্ছা জানালেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। - চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ

লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

সর্বশেষ

Tuesday, September 25, 2018

রাত জেগে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতিকে শুভেচ্ছা জানালেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রা কালে মঙ্গলবার রাত সাড়ে তিনটাই লোহাগাড়া অতিক্রম করার পথে, চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রলীগ সভাপতি এস.এম. বোরহানের নির্দেশনায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম এর নেতৃত্বে লোহাগাড়া উপজেলার আওতাধীন সকল ইউনিট এর নেতৃবৃন্দদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান, চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবেদ,  লোহাগাড়া উপজেলা ছাত্রনেতা তারেকুল ইসলাম, বার আউলিয়া কলেজ ছাত্রলীগ নেতা সুজন,  ছাত্রলীগ নেতা মোর্শেদ, আখিল, রবিন, সাজ্জাদ, সাগর সহ প্রমুখ।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ কে যুগান্তকারী পদক্ষেপ এর মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here